আমি জানি তোর মন খারাপ গুলো কেমন
উস্কোখুস্কো চুল
আনমনা উল্টানো বই এর পাতা
আর সব কথাতেই সায় দেওয়া
তোর নিস্তরঙ্গ নিস্তব্ধতা I
আমি জানি তোর খারাপ,ভালোলাগা
একমুঠো সোনালি রোদ
অথবা বইএর টেবিলে সখের বনসাই
আমার সাহসী কোনো রঙ
কখনো নিছক খাইখাই I
আমি জানি কখন সন্ধ্যা নামে
অনেকগুলো না বলা কথা
আটকে থেকে গলায়
চোখ থেকে যা চোখে পৌছানোর আগেই
হঠাৎ দাড়ি পড়ে যায় I
আর এও জানি কিছুক্ষণের দূরত্ব
আলোকবষর্ দূরে টেনে নিয়ে যায়
তোকে আমায়
আবার ঝিনুক নিয়ে খেলতে খেলতে
শতসহশ্র জীবন কেটে যায় I