হাজারটা দামাল ঢেউ দুদ্দার বেগে আছড়ে পড়ে
গুড়োগুড়ো হয়ে নিঃশ্বাসে মিশে যাবার পরে,
চামড়া চিড়ে গলে পড়া রক্তে
মন আর বুকের চাদড় রঙিন হওয়ার পরে,
কোটিকোটি নিউরনের সিড়সিড়ানি বইয়ের পাতা ছেড়ে
দু পায়ের শিরায় ,নখের কোণে কাঁমড়ে ধরার পরে,
পোড়া নিকোটিনের গন্ধে রন্ধ্ররন্ধ্র ভিজে গিয়ে
শ্রাবণ হয়ে চিবুকে নেমে আসার পরে.........
নিঃশ্ব হওয়ার অদ্ভুত সুখে ফিনিক্স হয়ে উড়ে যেতে গিয়ে দেখি....
নিকষ কালো আকাশের চোখে একটাও তারা নেই।
শুধু কম্পাসে কাঁটা সহজাত এক চাঁদ.....
বাকিটা হয়তো কাল্পনিক।