Tuesday, January 17, 2017

আর কিছুই তো তেমন জরুরি ছিলনা
অথবা হয়তো সবটাই...
আনুসঙ্গিক যা বদলেছে
সময়ের মান রেখে
থাকা পরার মত...
গা সয়ে গেছে |
একটা নদী ,একটা শালিখ
একটা শহরের খবর
দূরে সরে সরে গেছে ক্রমে
নস্টালজিয়ার অনুযোগ না রেখে ||



বেনামে যারা জুড়ে ছিল মন.....
তাদের জন্য রাত জেগে বুনে রাখা
নীরবতার .....সংজ্ঞা হয়না আর ||


যা অসমাপ্ত যা নিরর্থক
তা থাক ...কালেভদ্রে ..কবিতায়,


অনেকটা অবশ হলে তবেই বুঝি
সহজে ঘুমিয়ে পড়া যায় ||