আমি রেখে যাবো ডাল ভাত দিনান্তের শেষে
ধোয়া জামা , নিকোনো উঠোন , ধূপধুনোর বাতাসে পরিপাটি করে যাবো দিন |
রাতে ঘুম ভেঙে দেরাজের পাশে চটি,
বাথরুমে জল | বিছানায় ফিরে বালিশের
ওমে সুরেলা স্বপ্ন, আমারই বোনা |
সই এর পেন ,টিভির রিমোট , জ্বরের ওষুধ
ঠিক নিয়মের তাকে সাজানো থাকবে,সারে সারে |
আরও কিছু জিনিস যাদের জন্য দাবী করতে
হয়নি কোনোদিন | তারাও থাকবে |
এরপর বৃষ্টির বিকেলে , বন্ধুরা যখন জীবনবীমায় ব্যস্ত
খুব চেনা একটা গন্ধ তন্নতন্ন খুঁজেও যদি না পাও,মেনে নিয়ো ,
তার হদিশ হয়তো আমারও নেই
অনেকদিন হল ,ও বাড়ি যাওয়া হয়ে ওঠেনি |
Baah.. Sundor..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete