আমি বিকেলবেলার চড়ুই হব,
বারান্দায় হইচই।
অনর্গল কিচিরমিচির,
হব একলা মনের সই॥
আমি চায়ের কাপে চুমুক হব,
ঠোঁটের কোনে আঁকা।
ফুরিয়ে গিয়েও ফুরাবো না,
আনকোরা একরোখা॥
আমি নতুন বই এর গন্ধ হব,
না-ঘুম রাতের নেশা।
ছড়িয়ে থাকবো বুকের উপর,
ভালোবাসায় মেশা॥
আমি কাজলরঙা কালো হব,
থাকবো চোখে লেগে।
এক জানালায় দেখব আকাশ,
তোমার সাথে জেগে॥
আর আমি রাগ করে যেই মেঘ হব,
ভাসবো তেপান্তরে।
তখন ডাকবে তুমি মনখারাপে,
হব বৃষ্টি তোমায় ঘিরে॥
Chondo miliye bhab prokash, chattikhani bapar noi.. Tobe sesh 4 te line samaanyo durbol.. :P
ReplyDelete